শুক্রবার, ৩ জুলাই, ২০১৫

টাকা উপারজনের মহা উৎসব

ভাই এই লাইনে তিন প্রকার লোক আছে
১। কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র
২। ডোমেইন ব্যাবসায়ি।
৩। এ ছাড়াও কিছু লোক আছে তারা হল "ছাগলের তিন নাম্বার বাচ্চা" কিছু না বুঝেই দৌড়ায়, আর সব কাজে লাফা লাফি করে। আমি এদ্র কথা বাদ দিচ্ছি।

আগে বলে রাখি আমি ভুক্তভোগী, আমি এর কোনটির সঙ্গেই জড়িত না। এখন আপনি যদি অনলাইনে টাকা উপারজনের কাথা জানতে চান। প্রথম জন অর্থাত কম্পিউটার ব্যাবশায়ি আপনাকে বলবে ওয়েব ডিজাইন শিখুন বা এস ই ও শিখুন অথাবা অন্য কিছু।
রেজাল্ট কিঃ ওয়েব ডিজাইন শেখার পর আপনাকে বলবে সুধু ওয়েব বা ওয়েব ডিজাইন দিয়ে টাকা উপারজন করা সম্ভব নয়। ওয়েব প্রোগ্রামিং শিখুন, এর পর বলবে গ্রাপিক্স শিখুন, এভাবে আপনাকে কেয়ামত পর্যন্ত সেখাতে থাকবে।  

এবার আপনি যদি অনলাইনে টাকা উপারজনের ব্যাপারে কোন ডোমেইন ব্যাবসায়ির কাছে জিজ্ঞাস করেন সে এক কথায় উত্তর দিবে ব্লগিং/অয়েবসাইট তইরি করে হাজার হাজার ডলার আয় করুন।
রেজাল্ট কিঃ আপনি ডোমেইন কিনবেন ওয়েব ডিজাইন করবেন কিন্তু টাকা পাবেন না। তার কাছে জানতে চাইলে সে আপনাকে সহজে উত্তর দিবে আপনার সাইটে ভিসিটর নেই এ জন্য আপনাকে SEO শিখতে হবে। কস্ট করে আপ্নি SEO শিখলেন, এবার ও টাকা নেই। গুরুর কাছ ছেকে উত্তর আসবে বাংলা ওয়েব সাইটের কোন মুল্য নেই। যাক অনেক কস্ট করে আপনি ইংলিশে ওয়েব তইরি করলেন, এবার আপনার গুরুর কাছে গেলে বলবে আপনার আরটিকেল কপিপেস্ট। সুতারাং ভাল কিছু পেতে হলে ভাল ইংরাজি শিখুন।

ভাই সব টাকা উপারজন এত সহজ হলে তো ঢাকা শহরে রিক্সা ওয়ালাদের খুজে পাওয়া জেত না। কেউ বাড়তি ইঙ্কামের ধান্দায় রিকশার পেছনে কম্পিউটার বেন্ধে রাখত। ঢাকা শহরে পান/বিড়ির দকানেও কন্তিউটার আছে।
এত সহজ হলে তো সবাই কটিপতি হয়ে যেত। সাকিব-আল-হাসান পৃথিবীর ১নং অলরাউন্ডার, আপনি চাইলে তো ২/৬ মাসে সাকিব-আল-হাসান হতে পারবেন না। হা, আপনাকে অনেক কস্ট করতে হবে, অনেক কিছু শিখতে হবে, তার পর আপনি হয়ত কিচু টাকা আয় করতে পারবেন।
    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন